কোম্পানীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল একজনের শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে বদরুল আলম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে ০৯ টা ৪৫ মিনিটের সময় চিকাডহর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার চিকাডহর গ্রামের মৃত বাতির আলী পুত্র। ৫ মেয়ে ও ১ ছেলের জনক নিহত বদরুল আলম পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি মারা যাওয়ায় দিশেহারা নিহতের পরিবার। স্থানীয় জামাল উদ্দিন জানান, মুটিয়া টিলার উত্তরে দফ বিল থেকে মাছ শিকার করে আসার সময় পথিমধ্যে বজ্রপাতের শিকার হোন বদরুল আলম। ঘটনাস্থলেই সে মারা যায়। Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: