বেপরোয়া চলাচলে ঘন ঘন দূর্ঘটনার সাদা পাথর পরিবহন

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

 

সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে চলাচলকারী সাদা পাথর পরিবহন যেন বিধ্বংসী হয়ে উঠেছে। সপ্তাহান্তে কোনো না কোনো দূর্ঘটনায় পতিত হচ্ছে এই পরিবহনটি। বিগত কয়েক বছরে একাধিক দূর্ঘটনায় প্রায় ৭/৮ জনের প্রাণ হন্তারক এই পরিবহন।
আজ ০৮ সেপ্টেম্বর সিলেট থেকে ভোলাগঞ্জ যাওয়ার পথে বেপরোয়া ভাবে চলাচলের সময় আত্মঘাতি হয়ে ওঠে ঢাকা মেট্রো জ ১০-০০৩৮ নাম্বারপ্লেটের একটি সাদা পাথর পরিবহনের।
বঙ্গবন্ধু মহাসড়কের তেলিখাল নামক স্থানে শাহ পরান ফিলিং স্টেশনে আঘাত হেনে দূমড়ে মূচড়ে যায় বাসটি। এ সময় বাসের ১৪ জন যাত্রী সহ ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ঘোরতর আহত হয়েছে সুমি আক্তার (৩০) নামের এক যাত্রী। আহতকে দ্রুতই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত মহিলা উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী। অন্যান্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল শাহ পরান ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের ভেতর ঢুকে পড়ে। পাম্পের সামনের একটি লোহার খুটি সাজোরে আঘাত করলে ড্রাইভারসহ ১৫ জন যাত্রী আহত হোন।

সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো ট ২০-৩৮৫৫ নাম্বার প্লেটবাহী একটি ট্রাক সিলেট থেকে ভোলাগঞ্জ যাওয়ার পথে তেল লোড করতে তেলিখাল শাহ পরাণ ফিলিং স্টেশনে প্রবেশ করছিল। এমন সময় পেছনে থাকা দ্রুতগামী সাদা পাথর পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের সামনে লোহার খুটিতে আঘাত হানে। দূর্ঘটনায় ড্রাইভারসহ ১৫ জন আহত হয়।

ট্রাক ড্রাইভার অর্জুন সরকার প্রতিবেদককে জানায়, আমি (অর্জুন) ইন্ডিকেটর লাইট জ্বালিয়ে তেল নেওয়ার জন্যে পাম্পে প্রবেশ করছিলাম। হঠাৎ করেই আমার ডান দিক থেকে বেপরোয়া গতিতে সাদা পাথর পরিবহনের একটি বাস পাম্পের সামনে খুটিতে আঘাত করে। আমি সিগনাল লাইট জ্বালালেও বাস ড্রাইভার তা মানেনি। পাম্পের সিসি টিভি ফুটেজ দেখলে তা প্রমাণ মিলবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘাতক বাস বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।