ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন চলছে Desk Desk News প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০ ষ্টাফ রিপোর্টারঃ-জাতীয় প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারই প্রথম ছবিযুক্ত ভোটার তালিকায় নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনে তিন হাজার ১৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শনিবার সকাল ৮টায় শুরু হওয়া এ নির্বাচনে কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিকে এ নির্বাচনকে ঘিরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। নির্বাচনে পাঁচ প্যানেলে মোট ৮৯ জন প্রার্থী রয়েছেন। ডিইউজের ইতিহাসে এবারই সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সভাপতি প্রার্থী রয়েছেন পাঁচজন। তারা হলেন- আবু জাফর সূর্য, এসএম মোশাররফ হোসেন, কুদ্দুস আফ্রাদ, সোহেল হায়দার চৌধুরী, নাসিমা আক্তার সোমা। সাধারণ সম্পাদক পদে মোট ৮ প্রার্থী। এতে অশীষ কুমার সেন, উম্মুল ওয়ারা সুইটি, আফজাল হোসেন, জহিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. শাহজাহান মিঞা, সাজ্জাদ আলম খান তপু, সৈয়দ শুক্কুর আলী শুভ প্রতিদ্বন্দ্বিতা করছেন। SHARES গণমাধ্যম বিষয়: