জাতীয় শোক দিবস উৎযাপন উপলক্ষে গ্রামীন ব্যাংক এর নগদ অর্থ ও গাছের চারা বিতরণ

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উৎযাপন উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গ্রামীন ব্যাংক এর নগদ অর্থ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে গ্রামীণ ব্যাংক দোয়ারাবাজার শাখার শাখা ব্যাবস্থাপক নিবারণ চন্দ্র পাল এর সভাপতিত্বে নগদ অর্থ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ যোনের যোনাল ম্যানেজার মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক এরিয়ার এরিয়া ম্যানেজার খন্দকার সোলায়মান, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, দোহালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন, সাবেক ইউপি সদস্য সৈয়দ মিয়া,ও গ্রামীণ ব্যাংক দোয়ারাবাজার শাখার সকল সহকর্মী বৃন্ধ উপস্থিত ছিলেন।