সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্নয় কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক সিরাজ উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, মরহুম সিরাজ উদ্দিন আহমদ বৃহত্তর জৈন্তার একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি মানুষের ভাগ্যবদলের জন্য গড়ে তুলেছিলেন ‘পল্লী মঙ্গল’ নামের প্রতিষ্ঠান। ঘুষ-দুর্নীতি-অনিয়ম আর অসামাজিক কাজের বিরুদ্ধে তিনি সদা সোচ্চার ছিলেন। তিনি জৈন্তাপুর উপজেলা চেয়াম্যান নির্বাচিত হয়ে সর্বদা ন্যায়, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি এলাকার স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে জৈন্তাবাসী একজন কৃতি সমাজসেবককে হারালো। সমাজসেবা ও মানব কল্যাণে অনন্য অবদানের কারণে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সিরাজ উদ্দিন আহমদ ২৪ আগস্ট (বুধবার) বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় আমেরিকায় তার বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।