এম এ হালিম বীরপ্রতীক আর নেই, সর্বত্র শোকের ছায়া

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: অনন্তলোকে পাড়ি জমিয়েছেন একাত্তরের যুদ্ধবীর খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ও দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউপি চেয়ারম্যান এম এ হালিম বীরপ্রতীক (৭০)। বুধবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও দুই মেয়ে আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

জাতির শ্রেষ্ঠ সন্তান এম এ হালিম বীরপ্রতীক এর মৃত্যু গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক, উপজেলা আ’লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়াসহ নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বীর প্রতীকের নামাজে জানাজা বূহস্পতিবার বিকাল তিনটায় টেংরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ।