টুকের বাজার পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

Desk Desk

News

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

উত্তর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী টুকের বাজারে নবগঠিত টুকের বাজার পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় টুকের বাজার পাঠাগারে এ আয়োজন সম্পন্ন হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান ও টুকের বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, টুকের বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার।

এছাড়াও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, টুকেরগাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন, সাধারণ সম্পাদক জাকির হোসেন।

অনুষ্ঠানে বার্ষিক হিসাব পেশ করেন সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও নবগঠিত কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সফর মিয়া।

সদ্য বিদায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুন নূর, সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়া, সদস্য বিল্লাল মিয়া মেম্বার ও মোছাঃ রহিমা বেগমকে ক্রেস্ট প্রদান এবং নবগঠিত কমিটির সভাপতি মোঃ ইয়াকুব আলী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মোঃ সফর মিয়া, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য খুরশেদ আলম, মিজানুর রহমান, আনোয়ার হোসেন রবি, আয়না মিয়া, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, ইউপি সদস্যা মার্জিয়া জামানকে ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ।