এশিয়া কাপ থেকে ভারতের বিদায় Desk Desk News প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২ নাটকীয়তার অবসান, শ্রীলঙ্কান জয়গান। এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (মঙ্গলবার) ভারতকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল দাসুন শানাকার দল। ভারতের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যমাত্রা ১৯ দশমিক ৫ ওভারে পেরিয়ে যায় লঙ্কানরা। এ হারে এশিয়া কাপ থেকে এক প্রকার ছিটকে গেল রোহিত-কোহলিরা। এর আগের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় গতবারের চ্যাম্পিয়নরা। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা হয়ে দাঁড়ায় বাঁচা-মরার। বিপরিতে গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে হারের পরও বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে শ্রীলঙ্কা । পরে সুপার ফোরে উঠে সেই আফগানদেরই হারিয়ে দেয় তারা। টানা দুই ম্যাচ জিতে মোমেন্টাম পেয়ে যাওয়া শ্রীলঙ্কা খেই হারায়নি শক্তিশালী ভারতের সামনে। সবশেষ এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারতকে ৬ উইকেটে হারিয়ে লঙ্কানরা এগিয়ে গেল ফাইনালের পথে। ভারতের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। SHARES খেলাধুলা বিষয়: