পাবনা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর ও সাধারণ সম্পাদক সৈকত নির্বাচিত

Desk Desk

News

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

পাবনা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর ও সাধারণ সম্পাদক সৈকত নির্বাচিত

সিলকো ডেস্কঃ-ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক (২০২০-২০২২) নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকালের পাবনা অফিসের স্টাফ রিপোর্টার  ও এনটিভির পাবনা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পাবনা জেলা প্রতিবেদক ও সময় টিভির পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ নির্বাচিত হয়েছেন। 

রবিবার (১ মার্চ) পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

আখতারুজ্জামান আখতার-কামাল সিদ্দিকী ১৬টি পদে, এবিএম ফজলুর রহমান-সৈকত আফরোজ আসাদ প্যানেলে ১৭টি পদের সব কয়টিতে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। ১৯৬১ সালের ১ মে পাবনায় প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয়েছিলো। জাতীয় প্রেস ক্লাবের পর জেলা পর্যায়ে পাবনায় প্রথম প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। এ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র গত বছর একুশে পদকে ভূষিত হন।