এসপি ফরিদ উদ্দিনের নির্দেশনায় কোম্পানীগঞ্জ ও বিয়ানীবাজারে দুই ডাকাত গ্রেফতার

Desk Desk

News

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

এসপি ফরিদ উদ্দিনের নির্দেশনায় কোম্পানীগঞ্জ ও বিয়ানীবাজারে দুই ডাকাত গ্রেফতার

সিলকো ডেস্কঃ-সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় চলমান ডাকাতদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বিয়ানীবাজার ও কোম্পানীগঞ্জ থেকে চিহ্নিত দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর এর নেতৃত্বে দুবাগ এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ডাকাত মতিউর রহমান @ আতাউর রহমান @ সুজন @ সফরকে গ্রেফতার করেছে। সে জকিগঞ্জ থানার নোয়াগ্রাম সাকিনের মৃত আব্দুল মানিকের ছেলে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, কানাইঘাট ও এসএমপি’র কোতয়ালী মডেল থানায় ডাকাতি, খুন ও অস্ত্রসহ মোট ১৩ টি মামলা রয়েছে। যার মধ্যে ৩ টি মামলার গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে।

এদিকে সোমবার (২ মার্চ) সকাল ৬টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ বাঘারপাড় এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত মাসুক মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে। সে কোম্পানীগঞ্জ থানার বাঘারপাড় সাকিনের সিরাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ডাকাতি মামলাসহ একাধিক চুরির মামলার গ্রেফতারী পরোয়ানা মূলতবি রয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত সুজন ও মাসুককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে সা¤প্রতিক সময়ে সংঘটিত ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকাত সুজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ লুৎফর রহমান বলেন, সিলেট জেলায় সংঘবদ্ধ ডাকাতদের মূল উৎপাটনের জন্য বিশেষ অভিযান চলমান রয়েছে। পূণ্যভূমি সিলেট জেলায় কোনভাবেই ডাকাতদের অভয়ারান্য হতে দেওয়া হবে না। ইতিমধ্যেই চিহ্নিত ডাকাতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। যা ডাকাত নির্মূলের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকবে।

লেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় চলমান ডাকাতদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বিয়ানীবাজার ও কোম্পানীগঞ্জ থেকে চিহ্নিত দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর এর নেতৃত্বে দুবাগ এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ডাকাত মতিউর রহমান @ আতাউর রহমান @ সুজন @ সফরকে গ্রেফতার করেছে। সে জকিগঞ্জ থানার নোয়াগ্রাম সাকিনের মৃত আব্দুল মানিকের ছেলে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, কানাইঘাট ও এসএমপি’র কোতয়ালী মডেল থানায় ডাকাতি, খুন ও অস্ত্রসহ মোট ১৩ টি মামলা রয়েছে। যার মধ্যে ৩ টি মামলার গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে।

এদিকে সোমবার (২ মার্চ) সকাল ৬টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ বাঘারপাড় এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত মাসুক মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে। সে কোম্পানীগঞ্জ থানার বাঘারপাড় সাকিনের সিরাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ডাকাতি মামলাসহ একাধিক চুরির মামলার গ্রেফতারী পরোয়ানা মূলতবি রয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত সুজন ও মাসুককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে সা¤প্রতিক সময়ে সংঘটিত ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকাত সুজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ লুৎফর রহমান বলেন, সিলেট জেলায় সংঘবদ্ধ ডাকাতদের মূল উৎপাটনের জন্য বিশেষ অভিযান চলমান রয়েছে। পূণ্যভূমি সিলেট জেলায় কোনভাবেই ডাকাতদের অভয়ারান্য হতে দেওয়া হবে না। ইতিমধ্যেই চিহ্নিত ডাকাতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। যা ডাকাত নির্মূলের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকবে।

সূত্রঃ-SYLNEWSBD.COM