বিয়ের তারিখ জানালেন নায়িকা বুবলী শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২ শাকিব-বুবলী ইস্যুতে দেশের সোশ্যাল মিডিয়া থেকে সিনেপাড়া সবই সরগরম। এ তারকা জুটি সত্যি বিয়ে করেছেন কিনা, বর্তমানে তাদের মধ্যে সম্পর্ক কেমন? নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ের তারিখ জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী। সোমবার বিকালে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন আলোচিত এ নায়িকা। এতে তিনি লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানের জন্মদিন। পোস্টে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেন শবনম বুবলী। Download News PhotoCard SHARES বিনোদন বিষয়: