ইংল্যান্ডে সিলেটের কিশোর খুন

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২০

ইংল্যান্ডে সিলেটের কিশোর খুন

ষ্টাফ রিপোর্টারঃ-  ইংল্যান্ডে সন্ত্রাসী হামলায় সিলেট নগরীর হাউজিং এস্টেটের এক কিশোর নিহত হয়েছে। তার নাম শানুর আহমেদ দাইয়ান তালুকদার (১৬)। সে হাউজিং এস্টেটের বাসিন্দা শরিফ আহমেদ তালুকদারের ছেলে এবং শফিক মিয়া তালুকদারের নাতি।

মঙ্গলবার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দাইয়ানের চাচা ইংল্যান্ড প্রবাসী জাহেদ আহমদ তালুকদার সাংবাদিকদের জানান, দাইয়ানের বন্ধুরাই তাকে হত্যা করেছে। সে সোমবার থেকে নিখোঁজ ছিল।

সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী জানান, দাইয়ানের মৃত্যুর বিষয়ে তিনি অবহিত হয়েছেন। তবে, কি কারণে সে নিহত হয়েছে তা জানা যায়নি।
দাইয়ানের মর্মান্তিক মৃত্যুতে সিলেটস্থ বাসায় শুকের ছায়া নেমে এসেছে।তার মৃত্যুর খবর শুনে ছুটে এসেছেন দৌড় দূড়ান্তের আত্মীয় স্বজনরা।