গোয়াইনঘাট তাঁতী লীগের আনন্দ মিছিল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২ সিলেট জেলা তাঁতী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট জেলা শাখা তাঁতী লীগে’র সভাপতি আলগীর হোসেন ও সাধারণ সম্পাদক সুজন দেবনাথ কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে গোয়াইনঘাট উপজেলা তাঁতী লীগ। গোয়াইনঘাট উপজেলা তাঁতী লীগে’ র সভাপতি দ্বীপক চক্রবর্তী নাণ্টু এবং সাধারণ সম্পাদক শাহীন আহমদ সাবুলে’র নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা শহীদ মিনার থেকে শুরু হয়ে গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার প্রাঙ্গনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত পথসভায় অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা তাঁতী লীগে’র সাধারণ সম্পাদক শাহীন আহমদ সাবুলে’র পরিচালনায় সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা তাঁতী লীগের সভাপতি দ্বীপক চক্রবর্তী নাণ্টু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শ নিয়ে চলে তাঁতী লীগে। উপজেলা তাঁতী লীগের নেতৃবৃন্দরা ছাড়াও আনন্দ মিছিলে গোয়াইনঘাট উপজেলা ও গোয়াইনঘাট উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন তাঁতী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। SHARES রাজনীতি বিষয়: