চার দিনের সফরে মন্ত্রী ইমরান আহমদ সিলেট আসলেন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩ চার দিনের সরকারী সফরে নিজ নির্বাচনী এলাকায় আসলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। বেলা ১২ টা ৫০ মিনিটের সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি পৌছান। এ সময় তাকে অভ্যর্থনা জানান সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম,জেলা পরিবষদ সদস্য আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ শামিম, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সদস্য গোলাপ মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শের তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য জুয়েল আহমদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আরিফুল হক সেন্টু,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রুপক চন্দ্র দাশ,সাংগঠনিক সম্পাদক তুহিন বক্স,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওমর আলী প্রমুখ। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: