চার দিনের সরকারী সফরে নির্বাচনী এলাকায় আসছেন মন্ত্রী ইমরান আহমদ

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি চার দিনের সরকারী সফরে আগামী মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী সিলেট আসছেন।

সফরের অংশবিশেষে থাকছেন, প্রথম দিন মঙ্গলবার বেলা ১২ টা ১৫ মিনিটের সময় তিনি সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবেন। এরপর তিনি দুপুর ৩ টার সময় গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাও ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিবেন।সন্ধ্যা ৬ টায় পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন।

পরেরদিন বুধবার ৮ ফেব্রুয়ারী সকাল ১০ টায় জৈন্তাপুর উপজেলায় হযরত শাহজালাল (রহঃ) কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। সকাল ১০টা ১৫ মিনিটের সময় কহাইগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন,সকাল ১০ টা ৪৫ মিনিটের সময় ফাতেমা তাজুহুরা দরবস্ত মহিলা মাদরাসা পরিদর্শন, ১১ টা ১৫ মিনিটের সময় শ্রীখেল গ্রামীণ-চাল্লাইন রাস্তা উন্নয়ন কাজ উদ্বোধন,১১ টা ৪৫ মিনিটের সময় মানিক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন,বেলা সারে ১২টায় সারিঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন,বেলা ক্ষুদ্র নৃ-গোষ্টীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করবেন।

এর পরের দিন বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়ামে নব নিয়োগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় করবেন। সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করবেন। বিকাল ৩ টায় পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন। সন্ধ্যা ০৬ টায় গোয়াইনঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন।

 

সফরের সর্বশেষ দিন শুক্রবার ১০ ফেব্রুয়ারী সকাল ১০ টার সময় কোম্পানীগঞ্জে আরএইচডি ডরমেটারি টিটিডিসি রাস্তার পূর্নবাসন কাজের উদ্বোধন, সকাল ১০ টায় টুকের বাজারে নব নির্মিতব্য দুতলা আধুনিক মার্কেট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

সকাল সারে ১০ টায় পূর্ব ইসলাম ইউনিয়নে ইসলামগঞ্জ বাজার-ঢালারপাড় সড়কের গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বেলা ১২ টায় পানি উন্নয়ন বোর্ড নির্মিত দয়ার বাজার-কালাইরাগ রাস্তা কাম বাধ পরিদর্শন করবেন। বিকাল ৩ টায় ভোলাগঞ্জ-দয়ারবাজার-ভাটরাই-হাদারপাড় জিসি রাস্তার গার্ডারব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন। বিকাল সারে ৩ টায় উত্তর রণিখাই হুমায়ন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবন নির্মাণকাজ পরিদর্শন করবেন। চারদিনের সরকারী সফর শেষে শুক্রবার রাত সারে ৮৷ টার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ডমেস্টিক ফ্লাইটে রওয়ানা হবেন।