ডেডলাইন শাহ আরফিন টিলা, তিন মামলায় জামিন পেলেন আঞ্জু মিয়া

Desk Desk

News

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

ডেডলাইন শাহ আরফিন টিলা, তিন মামলায় জামিন পেলেন আঞ্জু মিয়া

ডেডলাইন শাহ আরফিন টিলা, তিন মামলায় জামিন পেলেন আঞ্জু মিয়া

ষ্টাফ রিপোর্টারঃ-সিলেটের আলোচিত পাথর সাম্রাজ্য কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় পাথর উত্তোলনকে কেন্দ্র করে শ্রমিক নিহতের ঘটনা হরহামেশাই ঘটছে।শুধু শাহ আরফিন কোয়ারীতে নয় কালাইরাগ কোয়ারীতেও থামছিলনা শ্রমিক মৃত্যু।বিগত ১০ ফেব্রুয়ারী কালাইরাগ পাথর কোয়ারীতে আমীর উদ্দিনের গর্তে পরে ১ শ্রমিক নিহতে ঘটনায় নড়চড়ে বসে জেলা প্রশাসন।তারই পরিপ্রেক্ষিতে বিগত ১১ ফেব্রুয়ারীতে উচ্চ আদালতের নির্দেশে শাহ আরফিন কোয়ারী সহ উপজেলার সব কয়টি পাথর কোয়ারী বন্ধ করে দেওয়া হয়।

অন্যদিকে বিগত ৩০ জানুয়ারীতে শাহ আরফিন টিলায় রহিম আলীর গর্তে চাপা পরে এক শ্রমিক নিহতের ঘটনায় কোম্পানীগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে ৬ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করে।

উক্ত মামলার ৬ আসামীর মধ্যে আব্দুল হান্নানকে পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলেও ৫ আসামীরা পলাতক ছিল সম্প্রতি উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন পেলেন আঞ্জু মিয়া সহ অন্য তিনজন।অন্য ৪ আসামীরা হচ্ছে রহিম আলী তৈয়ব আলী, আকবর আলী ও সোহরাব আলী সর্বপিতা মনফর আলী,সাং চিকাডহর,কোম্পানীগঞ্জ, সিলেট ।

উক্ত মামলা ছারাও পরিবেশ অধিদপ্তরের দায়েরকৃত দুইটি মামলা থেকেও আগাম জামিন পেয়েছেন আঞ্জু মিয়া,তথ্যটি নিশ্চিত করেন আঞ্জু মিয়া।

আঞ্জু মিয়া প্রতিবেদককে বলেন- আমার গর্তে যদি শ্রমিক নিহত হতো তবে আমার বিরুদ্ধে মামলা করলে মনে দুঃখ লাগতো না।কিন্তু আমার ভাইয়ের গর্তে শ্রমিক নিহত হয়েছে অথছ আমি আসামী।মিথ্যা মামলার আসামী হলেও আইনকে সম্মান জানিয়ে উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন নিয়ে এসেছি।প্রশাসন যদি সুষ্ট তদন্ত করে তবে আমি মামলা থেকে অব্যহতি পাবো ইনশাল্লাহ।