পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন

পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টারঃ– মুজিববর্ষ উপলক্ষে কোম্পানীগঞ্জের পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে।

বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ কর্ণারে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ছবি, বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি, জাতীয় সংগীত, সাতজন বীরশ্রেষ্ঠ ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন ছবি সহ দেশের খ্যাতনামা ব্যক্তিগণের ছবি।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক জাগ্রত সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ সফাত উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি ইলিয়াছুর রহমান, দৈনিক সিলেটের দিনকালের কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফারুক আহমদ, ব্যবসায়ী আল আমিন, রাসেল আহমদ, লায়েক আহমদ, আকবর মনা প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।