হতদরিদ্র পা হারানো লাদেনের পাশে দাড়ালেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ

Desk Desk

News

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

হতদরিদ্র পা হারানো লাদেনের পাশে দাড়ালেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ

ষ্টাফ রিপোর্টারঃ-আর্তমানবতার সেবায় নিবেদিত কোম্পানীগঞ্জের প্রবাসীদের নিয়ে গড়া জনপ্রিয় সামাজিক সংগঠন” কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ”-এর পক্ষ থেকে শাহ আরফিন টিলায় গর্ত দুর্ঘটনায় মারাত্মকআহত হয়ে এক পা হারিয়ে পঙ্গুত্ববরণকারী নভাগী গ্রামের লাল মিয়ার ছেলে লাদেন আহমদ কে শুক্রবার (০৬ মার্চ) বাদ জুম’য়ায় সু-চিকিৎসার জন্য আর্থিক অনুদান বাবদ নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

হতদরিদ্র পা হারানো লাদেনের পাশে দাড়ালেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ

আর্থিক অনুদান প্রদানে উপস্থিত ছিলেন, দলইরগাও টাইটেল মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান,দলইরগাও টাইটেল মাদ্রাসার শিক্ষক মাওলানা রুহুল আমীন,কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সিলকো সংবাদ পোর্টালের সম্পাদক ও প্রকাশক তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও সৌদি আরব শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, মারকাজুল ইলম মাদ্রাসার পরিচালক মাওলানা তাওফিক আহমদ,কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সৌদি আরব শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন, সৌদি আরব শাখার সহ প্রচার সম্পাদক মোঃ সাদ্দাম হোসাইন, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের কোষাধক্ষ্য নুরুল মুত্তাকিন, সমাজকর্মী হাফিজ এবাদুর রহমান প্রমূখ।

প্রবাসীদের উদ্দেশ্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন আপনাদের কষ্টার্জিত টাকা দিয়ে একজন অসহায় মানুষের চিকিৎসা হবে সত্যিই এটা একটা সুসংবাদ এবং সুওয়াবের কাজ।আল্লাহতায়ালা আপনাদের দানকে কবুল ও মঞ্জুর করুক।সেই সাথে আপনাদের এই দানের ওসিলায় আপনাদের পরিবার এবং সন্তানেরা দীনি শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হোক।এছারাও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও দানশীল মানুষেরা লাদেনে পাশে
দারানোর জন্যে অনুরোধ জানাচ্ছি।