চট্রগ্রাম সিটিতে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে হবেঃআসাদুজ্জামান দূর্জয় শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০ সেলিম চৌধুরী,(পটিয়া-চট্রগ্রাম)-ঃ-চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিবার্চনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল করিম চৌধুরীর নৌকার সর্মথনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সভাপতি এডভোকেট আসাদূজ্জামান দূর্জয়। সংগঠনের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মাদ রাশেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন (বাবু) যুব বিষয়ক সম্পাদক মীর হোসেন,বক্তব্য রাখেন দক্ষিণ জেলা নেতা আবু মাসুদ চৌধুরী, মহানগর নেতা জাহাঙ্গীর আলম হিরু,অপু ধর,এসকান্দার শিপু,রুবেল,জামাল, ইয়াসিন,ইফতেকার হাসান প্রমুখ।এতে প্রধান অতিথি বলেন মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে উন্নয়নের মাধ্যমে দেশকে বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করে এনেছেন চট্টগ্রামে ও ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়ন আরও বেগবান করতে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোনিত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জয় যুক্ত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।পরে তিনি চট্টগ্রামের ভিবিন্ন এলাকায় গনসংযোগ করেন। SHARES প্রচ্ছদ বিষয়: