বঙ্গবন্ধু মহাসড়কে সাদা পাথর পরিবহন কেরে নিল সি.এন.জি চালকের প্রাণ Desk Desk News প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০ বঙ্গবন্ধু মহাসড়কে সাদা পাথর পরিবহন কেরে নিল সি.এন.জি চালকের প্রাণ ষ্টাফ রিপোর্টারঃ-সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের পাড়ুয়া পয়েন্ট নামক স্থানে সিলেটগামী সাদা পাথর পরিবহনের একটি দ্রুতগামী বাসের সাথে ভোলাগঞ্জ বাজার অভিমুখি সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মারাত্মক আহত সিএনজি চালক।আহত চালককে হাসপাতালে নেওয়ার পথে নিহত হয় । নিহত চালকের নাম মতি মিয়া (৫০)।সে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের নুরুদ্দিন মাষ্টারের ছেলে। বুধবার (১৮ মার্চ) ভোর ৭ টার সময় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের পাড়ুয়া বাজার সংযোগ সড়কের পাশে বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষেে দূমড়ে মুচড়ে যায় সিএনজিটি।এক পর্যায়ে বাসের ধাক্কায় রাস্তা থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়।এ ঘটনায় ড্রাইভিং সিটে বসে থাকা আহত সিএনজি ড্রাইভারকে চিকিৎসার জন্যে উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘাতক বাস ও দূর্ঘটনা কবলিত সিএনজি’টি বর্তমানে কোম্পানীগঞ্জ থানা হেফাজতে আছে। নিহতের লাশের সুরতহাল প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্থতি চলছে। এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু বলেন-দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে গেলেও বাসটি আটক করে থানায় আনা হয়েছে।এব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দাখিল করেনি।তবে মামলা অবশ্যই হবে।আমি চাই বঙ্গবন্ধু মহাসড়কে সব ধরনের দূর্ঘটনামুক্ত হোক।ঘাতক চালককে আইনগত শাস্থি প্রদান করলেই সড়কে দূর্ঘটনামুক্ত হবেনা,এর পাশাপাশি ড্রাইভারের দক্ষতা এবং সচেতনতার বৃদ্ধি প্রয়োজন। উল্লেখ্য দ্রুতগামী সম্পন্ন সাদা পাথর পরিবহন বাসের থাকায় এর আগেও উপজেলার তেলিখাল নামক স্থানে একজন বৃদ্ধ নিহত হয়েছিল।ব্যাপরোয়া দ্রুতগতি সম্পন্ন এই গনপরিবহন অদক্ষ ড্রাইভার দ্বারা পরিচালিত হওয়ার কারনেই বার-বার দূর্ঘটনার স্বিকার হচ্ছে বলে জানান স্থানীয় নুর মোহাম্মদ।এজন্যে মালিক পক্ষের অবহেলাও কম দায়ী না। মালিক পক্ষ চাইলে দক্ষ ড্রাইভার নিয়োগ দিয়ে দূর্ঘটনারোধ করতে পারে।এতে রাস্তায় জনসাধারণের চলাচলের সময় দূর্ঘটনা কমে আসবে, পাশা পাশি মালিক পক্ষেরও লাভ হবে।কেননা দূর্ঘটনায় দুই পক্ষেরই ক্ষতি হয়ে থাকে। সি/স-তা/ই SHARES প্রচ্ছদ বিষয়: