শাহ আরফিন টিলায় পাথর চুরি করতে গিয়ে ৪ টি ট্রাক্টর সহ ২ জন আটক Desk Desk News প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০ ষ্টাফ রিপোর্টারঃ– সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায় রাতের বেলায় ট্রাক্টর দিয়ে চুরি করে পাথর আননায়নের সময় পাথরভর্তি ৪ টি ট্রাক্টর সহ ১ জন ড্রাইভারকে আটক করেছে পুলিশ।আটক ড্রাইভারের নাম বাদল মিয়া (৩০)।সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গাঙ্গপাড় নোয়াকোট গ্রামের মুসলেম উদ্দিনের পুত্র।অন্য দিকে আটক ট্রাক্টর ড্রাইভারকে দেখতে গিয়ে থানা বাজার থেকে পুলিশের হাতে আটক হয়েছে ট্রাক্টর মালিক সাজ্জাদ মিয়া(৩২)।সে কোম্পানীগঞ্জ উপজেলার বাবুল নগর গ্রামের মৃত আরশ আলীর পুত্র। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামী করে এবং ২০/২৫ জনকে গং দেখিয়ে মামলা দায়ের করেছে।অন্য আসামীরা হচ্ছে কালা মিয়া (২৪),পিতা শুক্কুর আলী, সাং জালিয়ার পাড়।রিপন মিয়া (৩৫),পিতা কালা মিয়া,সাং কোম্পানীগঞ্জ। গিয়াস উদ্দিন (৩২) পিতা আবুল কাশেম,সাং লম্বা কান্দি সর্বউপজেলা কোম্পানীগঞ্জ। আটক গাড়ি গুলোকে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং আসামী দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সূত্রে জানা যায়,১৭ মার্চ দিবাগত রাত ১২ টার সময় শাহ আরফিন টিলা থেকে চুরি করে ট্রাক্টর দিয়ে পাথর বহন করে নিয়ে আসার সময় ১ জন ড্রাইভার সহ ৪ টি গাড়ি আটক করে। ১৮ মার্চ সকাল ০৮ টার সময় আটক ড্রাইভারকে দেখতে গিয়ে থানা বাজার এলাকা থেকে পুলিশের হাতে আটক হয়েছেন গাড়ির মালিক। আটক দুইজন সহ আরো ৩ জনকে আসামী করে বিকাল ০৫ টার সময় কোম্পানীগঞ্জ থানায় মামলা রুজু করেছে এস.আই. মঞ্জুরুল ইসলাম। উক্ত মামলার এজাহারে ২০/২৫ জনকে গং দেখানো হয়েছে। অন্যদিকে দায়েরকৃত মামলায় ৩ নং আসামী কালা মিয়াকে এজাহারভূক্ত করায় খুবে ফুসছে শাহ আরফিন বাজারের স্থানীয় ব্যাবসায়ীরা।নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় মুদি ব্যাবসায়ী জানান কালা মিয়ার ট্রাক্টর আছে এটা সত্যি তবে যে গাড়িটি পুলিশে আটক করেছে সেটি কালা মিয়ার না।গত দুই মাস যাবত কালা মিয়ার কোন গাড়ি রাস্থা চলতে দেখিনি।যে গাড়িটি আটক করেছে তা কালার সৎ ভাই এখলাছের। SHARES প্রচ্ছদ বিষয়: