কোম্পানীগঞ্জে লোকেলোকারণ্য বিয়ে বাড়িতে ম্যাজিস্ট্রেটের হানা,১০ হাজার টাকা জরিমানা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ ষ্টাফ রিপোর্টারঃ-বিশ্বআতংক করোনাভাইরাসরোধে অতিরিক্ত লোক সমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন বাংলাদেশ সরকার।ব্যাপক প্রচারাভিযান ও সর্তকতা জারির পরেও সিলেটের কোম্পানীগঞ্জে ঘটা করে বিয়ের আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে কনের পিতাকে। উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ এলাকার শিলের ভাঙ্গা গ্রামের অনু মিয়ার মেয়ের বিয়েতে ৩/৪ শত মানুষের সমাগম উপস্থিতি টের পেয়ে হানা দেয় ম্যাজিস্ট্রেট। শুক্রবার (২০ মার্চ) বিকাল ৩ টা ৩০ মিনিটের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নের্তৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রশাসনের সর্তকতাকে অমান্য করে লোকসমাগম ঘটিয়ে বিয়ে কার্যক্রম চালু রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। উক্ত অভিযানে ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন ও স্থানীয় মেম্বার কামরুজ্জামান সহ পুলিশ সদস্যরা সহযোগীতা করেন। অভিযান শেষে সিলকো সংবাদকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান-দেশে করোনাভাইরাস প্রকোপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সব ধরনের লোক সমাগম নিষিদ্ধ।উপজেলার কোথায় প্রশাসনের অনুমতি ছাড়া এইরকম আত্মঘাতী কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে আইনানুসারে ব্যাবস্থা নেওয়া হবে।করোনাভাইরাস আতংক দুর হওয়ার আগ পর্যন্ত প্রশাসনিক এই নিষেধাজ্ঞা বলবত থাকবে। সিস-তাই SHARES সারা বাংলা বিষয়: