বাজারে ভোগ্যপণ্যের সংকট দেখা দেয়নি,দাম বেশী রাখলেই দন্ড- ইউএনও সুমন আচার্য শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০ ষ্টাফ রিপোর্টারঃ-কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন এলাকার শিবনগরে দুবাই ফেরত এক ব্যক্তি হোম কোয়ারান্টাইন এর নিয়ম সঠিকভাবে না মানায় আজ (২১ মার্চ) বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় তাকে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নের্তৃত্বাধীন এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এবং তার বাসার সবাইকে হোম কোয়ারান্টাইন এ থাকার নির্দেশনা দেয়া হয়। এছাড়াও ধলাই পূর্বপাড় অবস্থিত শান্তির বাজার ও দয়ার বাজারে বাজার মনিটরিং করা হয়। এই দুই বাজারে নির্ধারিত মূল্যে ৫০ টাকা কেজি দরে ক্রেতাদের কাছে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করেন বিভিন্ন দোকানে ইউএনও দাঁড়িয়ে থেকে।পিয়াজ সংকটের ভূয়া অজুহাত দেখানো যাবেনা,এজন্য প্রত্যেক ক্রেতা সর্বোচ্চ ২ কেজির বেশী ক্রয় করতে পারবেন না বলে নির্দেশনা দেওয়া হয়।। এছাড়াও দয়ার বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন গুদাম পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করতে এবং অধিক মুনাফা না করতে নির্দেশনা দেয়া হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য সিলকো সংবাদকে বলেন-পণ্য সংকট দেখিয়ে বেশিপরিমাণ খাদ্যপণ্য গুদামজাত করা যাবে না।বাজারে ভোগ্যপণ্যের কোন সংকট দেখা দেয়নি।সংকট দেখিয়ে ভোগ্যপণ্যের অতিরিক্ত দাম রাখার চেষ্টা করা হলে সাথে সাথে সে সব ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। আমাদের পর্যবেক্ষক টিম সব সময় বাজার তদারকি করছে।নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কোথাও অতিরিক্ত রাখা হচ্ছে প্রমান পাওয়া গেলে সাথে সাথে তাদের বিরুদ্ধে একশন নেওয়া হবে। সি/স-তা/ই SHARES সারা বাংলা বিষয়: