অসহায়দের ঘরে ঘরে খাদ্য নিয়ে ছুটে গেলেন কোম্পানীগঞ্জ প্রশাসন

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ-কোম্পানীগঞ্জে অসহায় ও হতদরিদ্র পরিবার খুজে বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌছে দিচ্ছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার ইসলামপুর ইউনিয়ন এর কলাবাড়ি, কালীবাড়ি, ভাটরাই, সাতাল, চন্দ্রনগর গ্রাম এবং উত্তর রণিখাই ইউনিয়ন এর কুলিবস্তি, মাঝেরগাঁও, বরমসিদ্দিপুর, মণিপুরীবস্তি এলাকার ৬০ টি হতদরিদ্র পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নের্তৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সোহেল সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সমগ্রদেশের ন্যায় কোম্পানীগঞ্জ উপজেলায় পঞ্চম দিনের লকডাউন চলছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ৩ দিনে উপজেলার ১৫০ টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন।ত্রাণ সামগ্রীর তালিকায় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য সাংবাদিকদের বলেন উপজেলার বিত্তশালীরা যদি ত্রাণ বিতরণ কার্যক্রমে এগিয়ে আসতো তবে কেউ খাদ্যের কষ্ট করতে হতো না। বিত্তশালীরাদের প্রতি আমার আহ্বান আপনারা এই অসহায় পরিবারের পাশে এসে দাড়ান।এছাড়াও তিনি আরো বলেন যত দিন লকডাউন চলবে ততদিন দিনমজুর অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

(সি/স-৩০মার্চ-তা/ই)