বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে চালক নিহত

Desk Desk

News

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ-সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে।

এদূর্ঘটনায় অটোরিকশায় থাকা দু’জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সালুটিকর পিয়াইনগুল স্কুলের পাশে এ ঘটনা ঘটে।নিহত ট্রাক চালক কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের মাঝেরগাঁও গ্রামের কুরবান আলীর পুত্র কামরুল ইসলাম (২৭)। আহত দু’জনের পরিচয় জানা যায়নি।সালুটিকর পুলিশ ফাঁড়ির ওসি দিলিপ কান্ত নাথ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী ট্রাকটি সালুটিকর এলাকায় পৌঁছে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সিএনজি অটোরিকশা কে ধাক্কা দিয়ে ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

দূর্ঘটনার শিকার ট্রাকটি উদ্ধার করার চেষ্টা চলছে।

(সি/স-০২এপ্রিল-তা/ই)