কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

Desk Desk

News

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

 

ষ্টাফ রিপোর্টারঃ- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন বাজার ও খাগাইল বাজারের দুই প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ রাখায় ৪৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৫ এপ্রিল) দুপুর ০১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নের্তৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলার শাহ আরফিন বাজারের মেসার্স সোনা মিয়া ট্রেডার্সে মেয়াদ উত্তীর্ণ পণ্য ( ৭২ টি সয়াবিন তেলের বোতলসহ প্রচুর সংখ্যক মসলার প্যাকেট ও লাচ্চা সেমাই) পাওয়ায় কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানের সময় মেয়াদ উত্তীর্ণ পণ্যসমূহ জনতার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এছাড়াও গতকাল দুপুর ০১ টার সময় উপজেলার খাগাইল বাজারের বাজারে মঈন উদ্দিন এন্ড সন্স নামীয় দোকানে বিশাল পরিমাণে পেঁয়াজ অবৈধভাবে মজুদ করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য সাংবাদিকদের বলেন- উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাজার ও স্থানীয় দোকান গুলোতেও এই রকম অভিযান অব্যাহত থাকবে।

 

(সি/স-০৫এপ্রিল-তা/ই)