করোনাভাইরাস – কোম্পানীগঞ্জে ছয় ব্যাক্তির নমুনা পরীক্ষাধীন

Desk Desk

News

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ-সিলেটের কোম্পানীগঞ্জের সাধারণ জনগন করোনা আতঙ্কে ভুগছে। সিলেটে এক চিকিৎসক আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে কোম্পানীগঞ্জেও সন্ধেহজনক ৬ জন ব্যাক্তিকে কোয়ারেন্টামে রাখা হয়েছে।  করোনাভাইরাস সংক্রমণ নিরূপণে ছয় ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সন্দেহভাজন রোগীরা উপজেলার ঢোলাখাল, উত্তর ও দক্ষিণ বুড়দেও এবং কোম্পানীগঞ্জ গ্রামের বাসিন্দা।
তারা জ্বর, সর্দি, কাশি উপসর্গে ভুগছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সোমবার চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে গত ২ এপ্রিল দুইজনের নমুনা সংগ্রহ করা হয় আইআরডিসি বিভাগে পাঠানো হয়েছে।পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আর রিপোর্ট পজিটিভ এলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।তিনি জানান, নমুনা সংগৃহীত ব্যক্তিদের মধ্যে দুইজন কোম্পানীগঞ্জ গ্রামের, তিনজন উত্তর ও দক্ষিণ বুড়দেও গ্রামের এবং একজন ঢোলাখাল গ্রামের বাসিন্দা। ওই ছয়জনের বাড়ির সব বাসিন্দাদের আলাদাভাবে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

(সি/স-০৬ এপ্রিল-তা/ই)