এসএসসি/সমমান পরিক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ফজলুল হক

Desk Desk

News

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জুন ১, ২০২০

সিলকো ডেস্ক:-কোম্পানীগঞ্জ উপজেলাসহ সিলেট জেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল কোমলমতি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের প্রতিষ্টাতা সভাপতি ও কোম্পানীগঞ্জ এসোসিয়েশন্স ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক ।

সোমবার (১ মে) প্রেরিত এক বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

ফজলুল হক তার প্রেরিত বার্তায় বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। অমিত সম্ভাবনা তাদের হাতছানি দিয়ে ডাকছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে তার থেকে অনুপ্রেরণা ও শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে দেশের জন্য কল্যাণ বয়ে আনার তীব্রবাসনা তোমাদের মনে জাগ্রত করতে হবে৷ মনে রাখবে দেশের জন্য কিছু করতে পারার চাইতে আনন্দের আর কিছু হতে পারে না৷

পরিশেষে তিনি এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

(সি/স-০১ জুন-তা/ই)