করোনা চিকিৎসা দিতে বাংলাদেশে আসছেন ডা.ফেরদৌস Desk Desk News প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুন ৫, ২০২০ স্টাফ রিপোর্টার:-আমেরিকান প্রবাসীদের প্রিয় মুখ মাউন্ট সিনাই হাসপাতালের এই মেডিসিন বিশেষজ্ঞ। নিউইয়র্কের এই করোনাযোদ্ধা ডাঃ ফেরদৌস বাংলাদেশের ক্রান্তিকালে ছুটে আসছেন।এতো দিন তিনি ফেসবুক লাইভের মাধ্যমে সচেতনতা মূলক প্রচারণা ও চিকিৎসা দিয়ে আসছিল। বিশ্ব করোনা মহামারি ধীরে ধীরে উন্নতির দিকে এগুচ্ছে,নিউইয়র্কের করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।অন্যদিকে বাংলাদেশের করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। নিজ জন্মভূমির এমন পরিস্থিতিতে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একটি চিকিৎসক দল নিয়ে আগামীকাল (০৬ জুন) শনিবার বিশেষ একটি ফ্লাইটে দেশে ফিরছেন। এবার নিজ দেশের মানুষকে করোনা থেকে বাঁচানোর যুদ্ধে শামিল হবেন বলে জানা গেছে দেশের প্রথম সারির দৈনিক পত্রিকা কালের কন্ঠ থেকে। (সি/স-০৫ জুন-তা/ই) SHARES জাতীয় বিষয়: