সিলেটে ভারতী মদ সহ দুই জন আটক Desk Desk News প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ সিলকো ডেস্ক:– সিলেটের নগরীর নয়াসড়ক এলাকা থেকে ৩ বোতল ভারতীয় মদ ও সিএনজি অটোরিকশাসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার রাত ১১টার দিকে নয়াসড়ক থেকে হাওয়াপাড়ার প্রবেশ মুখে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আটককৃত নুর ইসলামের (৫৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার পাহারপাড় গ্রাম সে প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে ও রিপন মিয়া (৪০) সিলেট নগরীর শাহপরানের উত্তর মোকেমেরগুল গ্রামের বাসিন্দা।সে প্রয়াত নূর উদ্দিন মিয়ার ছেলে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। (সি/স-০৮জুন-তা/ই) SHARES অপরাধ বিষয়: