আলফাডাঙ্গা যুবলীগের ছত্রছায়ায় বেপরোয়া অসিত মেম্বার

Desk Desk

News

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

আলফাডাঙ্গা প্রতিনিধি:- ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অসীত মৃধা ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি অসিত মৃধার বিরুদ্ধে ইউনিয়নের শিয়ালদী গ্রাম থেকে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রায়ণ প্রকল্পের (জমি আছে ঘর নেই) ঘর দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরোজমিনে গিয়ে দেখা যায় বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী গ্রামের জোসনা বেগম, স্বামী – হুমায়ুন কবীরের কাছ থেকে ১২০০০/- টাকা, তরিকুল ইসলাম, পিতা- খোকা মাষ্টারের কাছ থেকে ১২০০০/- টাকা, ওলিয়ার রহমান, পিতা- সলিমুদ্দীন শেখ এর কাছ থেকে ১০০০০/- টাকা হাতিয়ে নিয়েছেন বাড়ির আসপাশে বেশ কয়েক জন অসচ্ছল মহিলা বলেন আমরা কিছুই পাইনি অথচ অসিত মৃধার বাড়িতে বড় ভবন উঠেছে এই ৩ বছরে মেম্বার হবার পরে যেন আলাদিনের চেরাগ পেয়েছে সে।

ক্ষতিগ্রস্থরা বলেন আমাদের টাকা ফিরিয়ে দেয়ার কথা বলেও সে মাসের পর মাস তালবাহানা করে আসছে, জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার বরাবর আমরা অভিযোগ দায়ের করিবো।

অসিত মৃধার নামে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তার দৌড় ঝাপ বেড়ে যায়। উপজেলা দুই যুবলীগ নেতা অভিযুক্তকে বাচানোর জন্য উপরে তদবির চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন সোনা যাচ্ছে ।

এ ব্যাপারে বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যানের নিজের গ্রাম হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যানকে ভোট দিয়ে বানিয়েছি আর এই গ্রাম থেকেই অসিত ঘর দেওয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলায় মাননীয় প্রধানমন্ত্রী দুর্ণীতিরকারণে যুবলীগ নেতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে আর সেখানে ইউনিয়নের যুবলীগ নেতা ঘর দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে।

ক্ষতিগ্রস্থ জোসনা বেগম বলেন আমি অত্যান্ত অসহায় মাঠে এক শতাংশ আবাদি জমি নেই পাটখড়ির ছাবড়া দিয়ে পলিথিন টানিয়ে তার নিচে থাকি আমার ঘরে বিবাহযোগ্য তিনটি মেয়ে আছে একটি মেয়ে কলেজে পড়ে। অসিত মেম্বারের কাছে ঘরের আশায় ১২০০০/- টাকা না বুঝে দিয়েছিলাম, এই টাকা ফেতর চাইলে আমার কলেজ পড়ুয়া মেয়েকে ভয়ভীতি দেখায়। আমার স্বামী দিন আনে দিন খায় ঘর পেলে তিনটি মেয়ে সন্তানকে নিয়ে মাথা গোজার ঠাই হতো।

বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম বলেন, এই টাকা নেওয়ার বিষয়টা আমার জানা নেই। মেম্বারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুর রহমান বলেন এই ব্যাপারে আমার কাছে কেউ লিখিত দিলে আমি আইনগত ব্যবস্থা নিবো। এ ব্যাপারে অসিত মৃধার সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

(সি/স-১৩ জুন-তা/ই)