শ্রীমঙ্গলে ২ শত পিস ইয়াবা উদ্ধার, আটক ১ Desk Desk News প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ মোঃ আসরাফুল ইমরান:-মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ। আটকৃত ব্যক্তির নাম মেরাজ মিয়া (৫২)।সে কুঞ্জবন গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে। মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টা ৩০ মিনিটের সময় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে ইয়াবাসহ মেরাজ মিয়াকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মেরাজ মিয়ার বাড়ির সামনে থেকে ২’শত পিস ইয়াবাসহ তাকে আটক করে। সূত্রে জানা যায়, মেরাজ মিয়া দীর্ঘদিন থেকে ইয়াবা বেচাকেনার সাথে জড়িত আছে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক মাদক উদ্ধার এবং ১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে করোনা যুদ্ধের পাশাপাশি মাদকের বিরুদ্ধেও শ্রীমঙ্গল থানা পুলিশের যুদ্ধ অব্যাহত রয়েছে। এ ব্যাপারে উদ্ধারকৃত ইয়াবা মামলার আলামত জব্দ করা হয় এবং আটক মেরাজ মিয়াকে গ্রেফতার দেখিয়ে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। (সি/স-০১ জুলাই-তা/ই) SHARES অপরাধ বিষয়: