কোম্পানীগঞ্জে খাসিয়া অস্ত্রধারীর গুলিতে বাংলাদেশি নিহত

Desk Desk

News

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

 

সিলকো ডেস্ক:সিলেটের সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ফের বাংলাদেশী নিহত হয়েছেন। শনিবার দুপুরে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে আনারস চুরি করতে গিয়ে প্রাণ হারান তিনি। নিহত যুবক উপজেলার লামাবাজার গ্রামের আমির হোসেনর ছেলে বাবুল হোসেন। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আমিরের সহযোগী একই গ্রামের চান মিয়ার ছেলে কয়েস মিয়া। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের এর অধিনায়ক লে : কর্ণেল আহমেদ ইউসুফ জামিল এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে কোম্পানীগঞ্জ সীমান্তে গত দুই মাসে ভারতীয় খাসিয়াদের গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে।

লে : কর্ণেল আহমেদ ইউসুফ জামিল জানান, শনিবার দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত দুইজন বাংলাদেশী নাগরিক আনুমানিক ৮০০ গজ ভারতের অভ্যন্তরে আনারস চুরির জন্য যান। ভারতীয় খাসিয়া নাগরিকরা উপস্থিতি টের পেয়ে দেশীয় অস্ত্র দ্বারা গুলি করলে বাবুল হোসেন মারা যান। তার সহযোগী কয়েছ মিয়া গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসেন। বর্তমানে সে পলাতক রয়েছে।

তিনি আরো জানান, সীমান্তে এই মুহূর্তে অবৈধ চলাচল রোধকল্পে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও সীমান্তে টহল এবং নজরদারী অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকার বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে প্রবেশ না করার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে।

(সি/স-১১ জুলাই-তা/ই)