হরিপুর ব্লাড ডোনার ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Desk Desk News প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০ লিমনউজ জামান (হরিপুর প্রতিনিধি):-ঠাকুরগাঁওের হরিপুর উপজেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হয়। বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃআব্দুল কাইয়ুম পুস্প ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক শরিফ উদ্দিন সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন ২ নং আমগাঁও ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, প্রবীন নেতা আনিসুজ্জামান শান্ত, ২ নং আমগাঁও ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আর্মি । ২ নং আমগাঁও ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃআজিম উদ্দিন সহ অন্যান্য নের্তৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিক । “রক্তের জন্য মৃত্যু নয় “এই স্লোগানকে সামনে রেখে হরিপুর ব্লাড ডোনার ক্লাবের ২২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে মোঃ জিকরুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক পদে মোঃ মুরাদ হোসেন মুন্নাকে নির্বাচিত করা হয়। সামাজিক এই সংগঠনটি ইতোমধ্যে ২৫০ ব্যাগ রক্ত নিজ অর্থায়নে যোগার করে দিয়েছেন। এটি শুধু হরিপুর উপজেলাতেই নয় ঠাকুরগাঁও, দিনাজপুর জেলাতেও রক্ত যোগার করে দিয়েছে বলে জানা যায়। অনুষ্ঠানের শুরুতে ৩ টি বৃক্ষরোপণ করা হয়৷ এর পরেই উপজেলা ভাইস চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আমাদের অজানাতেই কোন আর্থিক সহযোগিতা ছাড়াই এই প্রতিষ্ঠানটি এত দুর গিয়েছে শুনেই আমি অনেক খুশি হয়েছি। তিনি আরো বলেন, হরিপুর ব্লাড ডোনার ক্লাব এর যেকোনো প্রয়োজনে আমরা হরিপুর উপজেলা আওয়ামীলীগ সর্বোচ্চ সহযোগিতা করবো। এসময় ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি লিমন তার বক্তব্যে বলেন আমারা রক্তের জন্য ফোন পেয়েই আমাদের ফেসবুক গ্রুপ, পেজ আইডিতে পোস্ট দিয়ে ডোনার এর সাড়া পেয়ে তার সাথে যোগাযোগ করে রক্ত যোগার করে দিই। অনেক সময় নিজের অর্থায়নে গরিব অসহায়দের ব্লাডব্যাগ পর্যন্ত কিনে দিয়েছি। তিনি আরো বলেন আমরা এই প্রতিষ্ঠানটিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি। নব নির্বাচিত সভাপতি মোঃ জিকরুল ইসলাম রাকিব বলেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করতে। এ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পতিত জায়গায় ১৭ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ কার্যক্রম চলবে। (সি/স-১৭ জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: