নোয়াগাঁও-ভোলাগঞ্জ রাস্তাটি স্বেচ্ছাশ্রমে পূনঃমেরামত, পাকা করণের দাবী এলাকাবাসীর

Desk Desk

News

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২০

ফয়েজ আহমেদ:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন এর আওতাধীন ৮ নং ওয়ার্ডের ৫ টি গ্রামে প্রায় ৮০০০ হাজার মানুষের বসবাস।।পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের দুঃখ বলা যায় ভোলগঞ্জ-নোওয়াগাঁও বাইপাস রাস্তাটি। ১৯৫৬ সাল থেকে এই রাস্তাটি গোপাট হিসাবে অত্র এলাকার কৃষিজীবি মানুষের যাতায়াতের অন্যতম পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

উপজেলা গঠনের পরে শাহ আরফিন টু ভোলাগঞ্জে যাতায়াতের সুবিধার্থে নতুন রাস্তা নির্মান করেন তৎকালীন ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ। এরপরেও ভোলাগঞ্জ-নোয়াগাঁও রাস্তাটি সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত হিসেবে বেশ পছন্দের ছিল।
সম্প্রতি এই এলাকার রাস্তাটি তদারকি এবং রক্ষনাবেক্ষনের অভাবে বছরের বেশিরভাগ সময় ভাঙ্গা থাকার ফলে যাতায়াতে ভিগ্নঘটে।এলাকাবাসীর দূর্ভোগের কথা চিন্তা করে এই রাস্তাটির প্রথম মেরামত করেন সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আং বাছির।পর্যায়ক্রমে ক্ষনে ক্ষনে সীমিতআকারে মেরামতের কাজ করেন সামছু মিয়া (সাবেক ইউপি চেয়ারম্যান) ও বর্তমান চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন ।

বিগত কয়েক বছর যাবৎ পাথর বহনকারী ট্রাক্টর চলাচল করায় শারফিন -ভোলাগঞ্জ রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় এই বাইপাস রাস্তা দিয়েই যাত্রীবাহি গাড়ি সাধারণ মানুষেরা বঙ্গবন্ধু মহাসড়ক এ আসেন।

সম্প্রতি ভয়াল বন্যায় বাইপাস এই রাস্তাটি ক্ষতিগ্রস্থ হয়ে পড়লে চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন,এলসি ব্যাবসায়ী বশির আহমেদ, নজরুল ইসলাম বাবুল মিয়া, উপজেলা আওয়ামীলীগ এর সহ প্রচারওপ্রকাশনা সম্পাদক , পাথর ব্যাবসায়ী সাইফুল ইসলাম, ভোলাগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনের যৌথসহযোগীতায় অস্থায়ী মেরামত করা হয়।

অত্র রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ যানবাহনকারী শ্রমিকদের ভূমিকা বেশ প্রশংসনীয়।সেচ্ছাশ্রমের বিনিময়ে এই রাস্তা মেরামতে এগিয়ে আসেন ভোলাগঞ্জ সিএনজি স্ট্যান্ড শাখার ড্রাইভার সদস্যরা। অত্র এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবী ১.৫ কিলোমিটার রাস্তাটি পাকা করণ হওয়া চাই। স্হানীয় ওয়ার্ড মেম্বার দুলা মিয়া বলেন গুরুত্বপূর্ণ এ রাস্তা টি পাকা করন বেশ জরুরী। জনগনের চলাচলের সুবিধার জন্য রাস্তা টি পাকা করনের জন্য মাননীয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থানমন্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

চুনাপাথর আমদানি কারক সমিতির নেতা বশির আহমেদ বলেন, পুরাতন জরজীর্ণ এই রাস্তা টি পাকা করন সময়ের দাবী।  ভঙ্গুর এই রাস্তার মেরামত কাজের সময় উপস্থিত ছিলেন আলী নুর,জমির আলী,গেদা মিয়া সহ ভোলাগঞ্জ সিএনজি স্ট্যান্ডের ড্রাইভাররা।

(সি/স-১৭ জুলাই-ফ/আ)