শ্রীমঙ্গল থানার সফল অভিযানে মাদক সম্রাট স্বপন গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২০ মৌলভীবাজার জেলা প্রতিনিধি:-মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০ কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বপন মিয়া নামের এক মাদক ব্যাবসায়ীকে শ্রীমঙ্গল থানা পুলিশ গ্রেফতার করে। ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার অভিযান পরিচালনা করে থাকে তার বাসা থেকে আটক করা হয়।অভিযানের সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান (শ্রীমঙ্গল সার্কেল) ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক সহ সঙ্গীয় ফোর্স। এ সময় শহরের হবিগঞ্জ রোডস্থ দেব বাড়ি এলাকার জৈনক কাছিম উল্লাহর মার্কেট ও বাসায় অভিযান চালিয়ে একই বিল্ডিং এর ২য় তলা থেকে স্বপন মিয়া (৩৮) কে গ্রেফতার করে পুলিশ। এরপর পুলিশ সদস্যরা স্বপন মিয়াকে সাথে নিয়ে সেই বিল্ডিং এর বিভিন্ন রুমে এবং ছাদের উপর তল্লাশি চালিয়ে স্বপন মিয়ার দেখানো মতে একটি বক্সের ভিতর থেকে লুকিয়ে রাখা অবস্থায় ২০ কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জানা যায় আটককৃত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (৩৮) শ্রীমঙ্গল উপজেলার মাধবপাশা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। তিনি শহরের দেববাড়ি এলাকার কাছিম উল্লাহর বাসার ভাড়াটিয়া। এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক মাদক উদ্ধারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ মাদক মুক্ত করার লক্ষ্যে প্রতিদিন বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও মাদকের ডিলার স্বপন মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক বিরোধী আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। প্রতিবেদক:- মোঃ আসরাফুল ইমরান। (সি/স-২১ জুলাই-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: