সিলেটে র্যাবের জালে আটক খুনি শাহাব উদ্দিন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটর কোম্পানীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহাব উদ্দিন (৪৫) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার বতুমারা গ্রামের মৃত সোনাপর আলীর ছেলে। মঙ্গলবার ২১ জুলাই বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় র্যাব ৯ এর সহযোগীতায় তাকে সিলেট থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আসামীকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান। (সি/স-২২ জুলাই-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: