পুকিডর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ সাহায্য প্রদান সম্পন্ন Desk Desk News প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০ আবুওয়াক্কাছ খাঁন সুমন:-সুনামগঞ্জের দিরাইয়ের সামাজিক সংগঠন পুকিডর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ সাহায্য প্রদান করা হয়। (আজ ২২ই জুলাই) দুপুর ১২ঘটিকার সময় জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের স্হানীয় শাহী ঈদগাহ মাঠে উক্ত নগদ অর্থ সাহায্য প্রদান সম্পন্ন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুকিডর গ্রামের মুরুব্বি ফজলু মিয়া, ফিরোজ মিয়া,আব্দুস সালাম, জমসিদ মেম্বার ,হাফিজ মিয়া, মাখন মিয়া, লোকমান খান । এবং পুকিডর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সদস্যঃ শামীম মিয়া, রুহেন মিয়া,মাসুম মিয়া,ইমরান মিয়া,ইলিয়াস মিয়া , আব্দুর রাজ্জাক,এমদাদুর ,রোমান, ফরহাদ মিয়া,মোফাজ্জল মিয়া, শাহীন, নাহিদ,হাফিজুর প্রমুখ। এতে উক্ত সংগঠনের সদস্যবৃন্দ বলেন শিক্ষা, ঐক্য,শান্তি এই প্রত্যয় নিয়ে সামাজিক সংগঠন পুকিডর ওয়েলফেয়ার ফাউন্ডেশন উন্নয়ন মূলক কর্মসূচি ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ অব্যাহত রাখব। (সি/স-২২ জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: