স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ডা এনায়েত হোসেন। শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০ সিলকো ডেস্ক:-স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নতুন নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ডা. এ. এইচ. এম এনায়েত হোসেন। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সর্বশেষ তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডা. এ এইচ এনায়েত হোসেনের বাড়ি সিলেট নগরীর মিরাবাজার এলাকায়।তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৮৯ সালে ৮ম বিসিএস ক্যাডারে নিয়োগ পান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন মেডিকেল অফিসার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন এ চিকিৎসক। ২০০৩ সালে রংপুর মেডিকেল ও ২০০৭ সালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউশনে পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৫ সালে স্বাস্থ্য অধিদফরের ডাইরেক্টর (এনসিডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে তিনি অতিরিক্ত মহাপরিচালক (এজিডি) পদে দায়িত্বপ্রাপ্ত হন। এর আগে বৃহস্পতিবার করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে বিভিন্ন হাসপাতালের প্রতারণা নিয়ে তোলপাড়ের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তার স্থলে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ডা. ফরিদ হোসেন মিয়াকে। (সি/স-২৩ জুলাই-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: