ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ২ নং আমগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শরিফ উদ্দিন সরকার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০ হরিপুর প্রতিনিধি:-আগামী শনিবার (১ আগষ্ট) মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সহ-সম্পাদক ও ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থী মোঃ শরিফ উদ্দিন সরকার দেশ ও দেশের বাহিরে সকল মুসলমান ও দলীয় নেতাকর্মীদেরকে অগ্রিম আন্তরিক ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শরিফ উদ্দিন সরকার তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের সৌহার্দ্য ও সম্প্রীতির মেলাবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক, এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসিখুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ইউনিয়নের সহ সকল মুসলিম উম্মাহ্’র সুস্বাস্থ্য কামনা করে ঈদের শুভেচ্ছা সহ মোবারকবাদ জানান। এবং সবাইকে জরুরী প্রয়োজন ছাড়া ঘরেই থাকতে বলেছেন। (সি/স-৩১ জুলাই-তা/ই) SHARES জাতীয় বিষয়: