তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ Desk Desk News প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২০ মোঃআসরাফুল ইমরান-মৌলভীবাজার জেলা প্রতিনিধি:-তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে সমাজের ছিন্নমূল হতদরিদ্র ও অসহায় অর্ধশতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (৩১শে জুলাই) শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে সমাজের ছিন্নমূল মানুষের মাঝে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও শ্রীমঙ্গল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা শাখার টিম প্রধান নুর আলম নুরু, সরকারি টিম প্রধান অমল সূত্রধর, টিম সমন্বয়কারী আবদুল ওয়াহিদ, সহ টিম সমন্বয়কারী কে এস এম আরিফুল ইসলাম, সদস্যবৃন্দের মাঝে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান পাভেল, মাওলানা আজিজুর রহমান, শামসুল হক, আকরাম অলি, নাজিমুল হক, অজয় সিংহ, সুরঞ্জনা সিনহা, তানিয়া আক্তার, জাহানারা আক্তারসহ কমিটির বিভিন্ন পর্যায়ের শুভাকাঙ্ক্ষী ও দায়িত্বশীলরা। (সি/স-০১ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: