৬নং রনিখাই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মজিদ বাবুলের ঈদ শুভেচ্ছা বার্তা Desk Desk News প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২০ স্টাফ রিপোর্টার:-বছর ঘুরে আবারও বিশ্ব মুসলমানদের জন্য রহমত বরকত ভ্রাতৃত্ববোধের মেলা বন্ধন নিয়ে বিশ্ব মুসলিমের মাঝে হাজির হলো পবিত্র ঈদুল আযহা/ কোরবানীর ঈদ। এটি ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম সর্ববৃহৎ ধর্মীয উৎসব। আব্দুল মজিদ বাবুল বলেন ধনী, গরিবের বৈষম্য কমাতে ধনীরা তাদের সম্পদ থেকে পশু কুরবানীর মাধ্যমে গরীবদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উত্তম মাধ্যম পবিত্র ঈদুল আযহা। মনের মাঝে লুকিয়ে থাকা হিংসা অহংকার ধনী গরীবের ব্যবধান বিসর্জন দেয়াই হচ্ছে ঈদ- উল- আযহার প্রকৃত শিক্ষা। তাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ঈদ মানে হাসি-খুশি,ঈদ মানে আনন্দ-উল্লাস, ঈদ মানে ধনী-গরীবের একাকার মেলামেশা। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের ঈদ হবে একটু ভিন্ন আঙ্গিকে পালিত হয়েছে। তিনি বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সবাই ঘরে থাকি নিজেকে নিরাপদ রাখি । সেই সাথে পবিত্র ঈদের মাধ্যমে বিশ্বব্যাপী করোনা মহামারি দূর হয়ে যাক,দূর হয়ে যাক সকল গ্লানি, আবার পৃথিবীর বুকে উদিত হোক নতুন সূর্য, ঘুচে যাক করোনার সকল অমানিশা। পবিত্র ঈদুল আযহার শুভ বার্তা সবার জীবনে আসুক, ছড়িয়ে দিক রহমতের আলো বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। এ প্রত্যাশায় সম্মানিত কোম্পানিগঞ্জ উপজেলাবাসী-সহ ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন এবং দেশে -বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ-কে জানান পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। শুভেচ্ছান্তে- আব্দুল মজিদ বাবুল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ৬নং দক্ষিণ রনিখাই ইউ/পি,কোম্পানিগঞ্জ,সিলেট। (সি/স-০১ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: