দিরাই পৌরসভার ২০-২১অর্থবছরের ১৩ কোটি ১৬লক্ষ ৪৭হাজার টাকার বাজেট ঘোষণা Desk Desk News প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০ দিরাই প্রতিনিধি:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে দিরাই পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের ১৩ কোটি ১৬লক্ষ ৪৭ হাজার ২১২ টাকা ৯৯ পয়সার বাজেট ঘোষণা করেন। বার্ষিক বাজেট ঘোষণা করেন উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া । রোববার (৯ আগষ্ট) দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২ কোটি ৩৬ লক্ষ ৩৪ হাজার ৮ শত টাকা। ব্যয় ২ কোটি ২৬ লক্ষ ১০ হাজার টাকা। অবকাঠামো উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে ১০কোটি ৮৫ লক্ষ টাকা। মেয়র মোশাররফ মিয়া বলেন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পৌরসভার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সব সময় ছিলেন। অবকাঠামোর উন্নয়নে ব্যাপক কাজ করেছি, বিশেষ করে দিরাই থানা পয়েন্ট থেকে বাস-স্টেশন পর্যন্ত বিশাল রাস্তার কাজ শেষ করেছি যা ছিল পৌরবাসীর প্রাণের দাবি । এ ছাড়া পৌরসভার নান্দনিক নতুন ভবনের কাজ শেষ পর্যায়ে। এক মাসের মধ্যেই আমরা নিজ বাড়িতে চলে যাব। মেয়র আরও বলেন, মহামারী করোনা ভাইরাস এর কারণে যখন সাধারণ মানুষ সঙ্কিত এসময়ে আমি এবং আমার কাউন্সিলার নিজের প্রাণপন বাজি রেখে পৌরবাসীর সেবা করে যাচ্ছি, যার কারণে বাজেট ঘোষণায কিছু টা দেরী হয়েছে। যার কারণে এতো উন্নয়ন করতে পেরেছি। তিনি বলেন রাজনীতি মানে জনগণের সেবা করা, যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। প্রতিবেদক:- আবু ওয়াক্কাছ খাঁন। (সি/স-১০ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: