শোকাবহ আগস্টে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচী Desk Desk News প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২০ সিলকো ডেস্ক:-শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এই দিন বাঙালির শোকের দিন। ১৫ অাগস্ট জাতির ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী। এই দিবসটি উদযাপনের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচীর আয়োজনের ঘোষণা করেছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ ও সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়ার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।প্রেস বার্তাটি সংবাদমাধ্যমে প্রচারের জন্যে বিশেষ ভাবে অনুরোধ করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস। ১৫ অাগস্ট সকাল ৮ ঘটিকায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে, সকাল ১০ ঘটিকায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। অখিল বিশ্বাস বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে জাতীয় শোক দিবসের সকল কর্মসূচী পালনের আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ অাগস্ট কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। কিছু বিশ্বাসঘাতক রাজনীতিকের চক্রান্ত এবং সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর সঙ্গে সেদিন প্রাণ হারান তার প্রিয় সহধর্মিণী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, সেনা কর্মকর্তা শেখ জামাল ও দশ বছরের শিশুপুত্র শেখ রাসেল এবং নবপরিণীতা দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। তবে প্রবাসে থাকায় সেদিন প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। সেই হত্যাকান্ডে আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর ছোট ভাই মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ সেরনিয়াবাত, মেয়ে বেবী সেরনিয়াবাত, শিশু সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত, আবদুল নঈম খান রিন্টু এবং বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসা তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্ণেল জামিল উদ্দিন আহমেদসহ কয়েকজন নিরাপত্তা কমকর্তা ও কর্মচারী। (সি/স-১১ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: