পাথর কোয়ারী সচলের দাবীতে সিলেটে ব্যাবসায়ী ও শ্রমিক নেতাদের বৈঠক Desk Desk News প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের পাথর কোয়ারী সমূহ খোলে দিয়ে এ অঞ্চলের মানুষের অস্তিত্ব রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এ অঞ্চলের আপামর ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। কয়েক বছর ধরে সিলেটের সিংহভাগ মানুষের আয়ের একমাত্র উৎস পাথর কোয়ারী সমূহ বন্ধ থাকায় এ অঞ্চলের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সংশ্লিষ্ট ব্যবসায়িরা পরিজন নিয়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। পাথর কোয়ারীর কর্মসংস্থান খোলা না হলে সিলেটের প্রান্তিক জনপদে দুর্ভিক্ষ দেখা দেয়ার আশংকা রয়েছে। অদ্য ১৯ আগস্ট বুধবার সিলেটের হোটেল পলাশে অনুষ্ঠিত সিলেটের বিভিন্ন এলাকার পাথর ব্যবসায়ী সংগঠন ও শ্রমিক সংগঠনের যৌথ অংশগ্রহনে এক সভা অনুষ্ঠিত হয়।বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী স্টোন ক্রাশার মালিক সমিতির আহবানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ স্টোনক্রাশার মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুন নূর।বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা স্টোন ক্রাশার মালিক সমিতির সাধারন সম্পাদক আফতাব আলী কালা,সিলেট চেম্বারের পরিচালক আতিকুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল জলিল,বিমান বন্দর থানা স্টোন ক্রাশার পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী নাসির উদ্দিন,কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ি সমিতির সেক্রেটারী শওকত আলী বাবুল, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি রহিম খাঁন,সেক্রেটারি দেলোয়ার হোসেন,জাফলং স্টোন ক্রাশার মালিক সমিতির সভাপতি বাবলু বক্ত,সেক্রেটারি ইলিয়াস উদ্দিন লিপু,ছাতক পাথর ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি ওয়াদুদ আলম,সেক্রেটারী সামসু মিয়া,বিশিষ্ঠ পাথর ব্যবসায়ী আরিফুর রহমান সুমন,হাজী মোঃ রফিকুল ইসলাম, সৈয়দ সালেহ আহমদ শাহনাজ,শানুর আহমদ,আজির মিয়া,শাব্বির আহমদ ফয়েজ,শ্রমিক নেতা আমির উদ্দিন,কোম্পানীগঞ্জের বিশিষ্ট পাথর ব্যবসায়ী জসিমুল ইসলাম আঙ্গুর,সামসুজ্জামান দোলন,তজব আলী,শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, রিয়াজ উদ্দিন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী জয়নাল উদ্দিন, সেক্রেটারী হাজী আবুল হাসান,মোলাগোল পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি গিয়াস উদ্দিন,সেক্রেটারি আলতাব হোসেন,লোভাছড়া পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিম উদ্দীন, বিছনাকান্দি পাথর ব্যবসায়ি সমিতির সভাপতি মাসুক আহমদ, সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।সভায় জনাব আবদুন নূর কে আহবায়ক করে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ গঠন করা হয়। অতিথি প্রতিবেদক:- সাব্বির আহমদ। সিনিয়র সহ-সভাপতি কোম্পানীগঞ্জ প্রেসক্লাব। কোম্পানীগঞ্জ,সিলেট। (সি/স-২০ আগস্ট-তা/ই) SHARES অর্থনৈতিক বিষয়: