বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আল-বারাকা মুহাম্মদীয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২০

নোমান আহমেদ:-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকের মাসে (আগস্ট মাস) সারা দেশে এক কোটি ফলজ বৃক্ষরোপনের কর্মসূচী হাতে নিয়েছেন। বৃক্ষরোপন বাস্তবায়নের ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আল-বারাকা মুহাম্মদীয়া মাদ্রাসার আঙ্গিনায় বৃক্ষ রোপন সম্পন্ন করা হয়। বৃক্ষরোপন সম্পন্ন করেন ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল মিয়া, অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কবির আহমদ,মাওলানা আবুল হোসাইন,মাওলানা আব্দুল্লাহ এবং অত্র মাদ্রাসার কিছু সংখ্যক ছাত্র।

(সি/স-২২ আগস্ট-তা/ই)