সাংবাদিক সালেহ আহমদের পিতা উছমান গণি আহমদের ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০ মোবারক হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক সালেহ আহমদের বাবা উছমান গণি আহমেদের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ (২৪আগস্ট) সোমবার। ২০০২সালের এই দিনে শারিরীক অসুস্থতা জনিত কারণে তিনি উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এ উপলক্ষ্যে তাঁর আত্মার শান্তি কামনা করে আজ সোমবার বাদজোহর উপজেলার মাইজবাড়ী ও বীর দক্ষিণ পূর্বপাড়া গ্রাম জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ পাক যেন তাঁকে জান্নাতবাসী করেন সকলের কাছে এই দোয়া চেয়েছেন সাংবাদিক সালেহ আহমদ ও তাঁর পরিবারের সদস্যরা। (সি-স-২৪ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: