মহানবী (সাঃ) ও কোরআন অবমাননার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ Desk Desk News প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০ মালিক মিয়া (কমলগঞ্জ প্রতিনিধি):-ফ্রান্সের বিতর্কিত পত্রিকা শার্লি এব্দোতে রাসূল (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ এবং সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে উগ্রপন্থী খ্রিষ্টান কর্তৃক পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগের প্রতিবাদে অরাজনৈতিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআত কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে উপজেলা ছাত্রসেনার সাধারন সম্পাদক কাজী যুবায়ের আহমদের সঞ্চালনায় এবং আহলে সুন্নাত ওয়াল জামাআত কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ দুরুদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মইনুল ইসলাম খাঁনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহ সভাপতি হাজী আফরোজ উদ্দীন সাহেব, মাওলানা আব্দুল কাইয়ুম,মোঃ নুরুল ইসলাম, উপজেলা যুবসেনার সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা ছাত্রসেনার সভাপতি এম.এ.এম রাসেল মোস্তফা, উপজেলা ছাত্রসেনার সভাপতি মোঃ মাহমুদুল হক সুমন, সহ সভাপতি মোঃ রুমেল আহমদ খান। কালীপুর জামিয়াতুল মদিনা মাদ্রাসার সুপার মাওলানা আবু বক্কর আল হোসাইনি, শমশেরনগর ইমাম উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল মুকিত। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাহমুদ হাসান শিমুল,কারী মনিরুল ইসলাম, মোঃ হাবিব আত্তারি, আহমেদ রাজু, আবু সায়েম,আইমান হোসেন সুন্না,আব্দুস সামাদ মুন্না প্রমুখ। এ সময় বক্তারা সুইডেনে পবিত্র কোরআন শরিফ পুরানো ও ফ্রান্সের পত্রিকায় মহানবী হযরত মুহাম্মদ (দঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের তিব্র প্রতিবাদ জানান, তারা বলেন উগ্র খ্রিস্টানরা দিন দিন ইউরোপে যে ইসলাম বিরোধী কার্যকলাপ করছে, তারাই বিশ্বের মধ্যে সন্ত্রাসী তারাই উগ্রতা সৃষ্টি করছে বিশ্বকে অশান্ত করছে। বক্তারা জাতিসংঘের মাধ্যমে এই সমস্ত উগ্র খ্রিস্টানদের বিচারের দাবি জানান। মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ সম্প্রতি নারায়ণগঞ্জের তল্লা মসজিদে আগুনে পুড়ে মারা যাওয়া মুসল্লিদের মাগফিরাত কামনায় হাফিজ মোঃ ইয়াছিন রেজার দোয়ার মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘটে। (সি/স-১০ সেপ্টেম্বর-ফ/আ) SHARES গণমাধ্যম বিষয়: