শ্রীমঙ্গলে রাস্থার দুই পাশে জন্মানো আগাছাগুলো সড়ক দূর্ঘটনার কারণ,বাসের ধাক্কায় দুই জন আহত

Desk Desk

News

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:-শ্রীমঙ্গল উপজেলার রাজাপুরও নোয়াগাওয়ের মধ্যবর্তী স্থানে ব্রীজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই ভাই গুরুতর আহত হয়েছে।আহতদের মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের এস আই রোকনুুজ্জামান এর সূত্রে জানা যায়, আজ বুধবার বিকাল সোয়া চারটায় শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডস্থ রাজাপুর ও নোয়াগাঁও গ্রাম এর মধ্যবর্তী স্থানে ব্রীজের উপরে ওঠার আগে হবিগঞ্জ সিলেট বিরতি পরিবহনের একটি বাস অপর একটি পিকআপ কে ওভারটেক করতে চায়। এ সময় ভৈরববাজারগামী একটি মোটর সাইকেল বাসের ধাক্কায় ৫০/৬০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে যায়। এসময় সাইকেল আরোহী সহোদয় দুই ভাই গুরুতর আহত হয়।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ জানালে তারা ঘটনাস্থলে এসে আহত একজনকে মুমুর্ষ অবস্থায় মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এর আগে আহত অপরজনকে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করে বলে জানা গেছে।
আহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের অন্তর্গত ভৈরবগঞ্জবাজার সংলগ্ন ৯ নং ওয়ার্ডের নয়নশ্রী গ্রামের ফুল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫)ও রাহেল মিয়া (২২)।

স্থানীয়রা অভিযোগ করে বলেন রাস্তা দিয়ে চলা যায় না রাস্তার পাশে আগাছা থাকার কারণে একটি গাড়ি অপর গাড়িকে সাইড দিতে পারেনা পথচারীদের জন্য। অনেক সময় পথচারীদের বাঁচাতে গিয়ে কখনো কখনো ওভারটেক এর জন্য রাস্তার পাশে গাড়ি নামাতে গিয়ে ও অনেক দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদক:-মোঃআসরাফুল ইমরান

(সি/স-২৪ সেপ্টেম্বর-তা/ই)