তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ কারবারী আটক

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

রাহাদ হাসান মুন্না:-সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ এক কারবারীকে আটক করেছে, সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃত কারবারীর নাম শ্রী মনির সরকার (২৮) সে নেত্রকোনা জেলার মনি গ্রামের শ্রী হরি সরকারের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে,সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডারগার্ড টেকেরঘাট (বিওপি)র নায়েক মং থোয়াই চিং মারমা এর নেতৃত্বে একটি টহল দল বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে, তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া হতে ৬ বোতল ভারতীয় মদ সহ তাকে আটক করা হয়।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(সি/স-০২ অক্টোবর-তা/ই)